আমাদের সম্পর্কে
নীল দর্পণ-জন্ম ১৮৬০ সালে
দীনবন্ধু মিত্র যখন তার বিখ্যাত নাটক লিখছিলেন, তখনই তিনি ভাবলেন—শুধু নাটক দিয়ে তো হবে না, একটা পত্রিকাও দরকার, যা সমাজের দর্পন হয়ে থাকবে। সেই থেকেই নীল দর্পন আছে।
আমাদের সংবাদ
আমাদের সকল সংবাদ কাল্পনিক। সত্যের সাথে এর কোন সম্পর্ক নাই। আমাদের সকল উদ্ধৃতি (quote) স্বপ্নে পাওয়া।
আমাদের অর্থের উৎস
জর্জ সোরোস আমাদের অর্থদাতা। উনার আগে বাংলার দানবীর মীর কাশেম আমাদের টাকা দিতেন। তবে তার ছেলে আমাদের কোন টাকা দেয়না।
আমাদের অবস্থান
আমরা পৃথিবীর উত্তর গোলার্থে থাকি। বাংলাদেশে আমাদের কোন অফিস বা সাংবাদিক নাই।
নিরপেক্ষতা
আমরা নিরপেক্ষ নয়। আমাদের টাকা দিয়ে কেনা যায়।
আমাদের সাথে কাজ করা
আমরা এই মুহূর্তে কোন সাংবাদিক নিচ্ছি না। তবে আপনি যদি পৃথিবীর উত্তর গোলার্থে থাকেন তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
উপ-সম্পাদকীয় (Op-Ed) লেখা
আপনি যদি পৃথিবীর উত্তর গোলার্থে থাকেন তবে আমাদের কাছে উপ-সম্পাদকীয় (Op-Ed) পাঠাতে পারেন। ছাপার সম্ভাবনা নাই।